সেভিয়ার বিপক্ষে শনিবার জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমে অর্ধশত গোলও এদিন করেছেন তিনি। সেই সুবাদে ম্যাচে রিয়াল জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
এই ম্যাচের দুদিন আগেই পঞ্চম ব্যালন ডি অ’র জিতেছেন সিআর সেভেন। তাই পর্তুগিজ সুপাস্টারকে সেদিন দেয়া হয় রাজসিক সংবর্ধনা। আর রোনালদোও সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচের আগে পাঁচ ব্যালন ডি অ’র নিয়ে ছবি তুলে উদযাপন করেছেন।
এই জয়ের মাধ্যমে রোনালদো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সমান পাঁচ ব্যালন ডি অ’র জিতেছেন। রোনালদো এবারসহ টানা সপ্তমবারের মতো পঞ্জিকা বর্ষে ৫০ এর অধিক গোল করেছেন।
ইত্তেফাক/কেআই
