রিচার্ড পাইবাসের পর এবার কোচের পরীক্ষা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এসেছেন ফিল সিমন্স। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিসিবি ভবনে ইন্টারভিউ দিতে প্রবেশ করেন তিনি।
শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন একজন কোচ খুঁজছে বিসিবি। এজন্য তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকাও করেছে বোর্ড। এই তালিকা থেকেই গত সপ্তাহে সাক্ষাৎকার দিতে এসেছিলেন জাতীয় দলের সাবেক কোচ পাইবাস। সেই ধারাবাহিকতায় এবার আসলেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স।
বিসিবির এই সংক্ষিপ্ত তালিকায় পাইবাস ও সিমন্স ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ান জিওফ মার্শ।
ইত্তেফাক/কেআই
