বিপর্যস্ত ভারতের হাল ধরেছেন ধোনি-কুলদীপ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৭
ধর্মশালায় শ্রীলঙ্কার বোলারদের সামনে প্রথম ওয়ানডেতে শুরুতেই দিশেহারা হয়ে পড়েছে ভারত। সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপের বোলিয়ের সামনে ভারতের টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। মাত্র ২৯ রানের মধ্যেই ভারত সাতটি উইকেট হারিয়েছে।
 
রবিবার দিবারাত্রি ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। হাল্কা সবুজ উইকেটে পেসাররা প্রথমে কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা পরিপূর্ণভাবেই কাজে লাগালেন লঙ্কান বোলাররা। যে কারণে টপ অর্ডারে দলটির কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছূঁতে পারেননি।
 
শেষ পর্যন্ত অষ্টম উইকেট জুটিতে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি হাল ধরার চেষ্টা করছেন। তার সঙ্গী কুলদীপ যাদব। এই দুজনের প্রচেষ্টায় ২৫ ওভারের খেলা শেষে সাত উইকেটে ৬৯ রান করেছে ভারত। লাকমাল ১০ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন। অপরদিকে ফার্নান্দো প্রথম ৭ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
 
ইত্তেফাক/কেআই