দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪০
 
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
 
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে আরো অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
 
রবিবার সকাল ছয়টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৮ ভাগ। খবর বাসস।
 

ইত্তেফাক/এএম।