বাপ্পির নায়িকা এবার মারজান জেনিফা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫
 
চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে এর আগে মাহিয়া মাহি, পরীমনি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, মিষ্টি জান্নাতসহ হালের জনপ্রিয় নায়িকাদের দেখা গেছে। এবার তার সঙ্গে যাবে মুসাফির খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফা।
 
যদিও বাপ্পি-জেনিফা জুটির নতুন এই সিনেমার নাম এখনো ঠিক হয়নি। আসছে বছরের শুরুতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নায়ক বাপ্পি।
 
বাপ্পি বলেন, জেনিফার সঙ্গে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ সিনেমার নাম ঘোষণা করা হবে। আশা করছি, সিনেমাটির কাজও দারুণ হবে।
 
বাপ্পি বর্তমানে ‘প্রেমের বাঁধন’ নামে সিনেমার শুটিং করছেন। গাজী জাহাঙ্গীর পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বাপ্পি অভিনীত সর্বশেষ ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর