জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
আজ রবিবার রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি ও সংরক্ষণ উপলক্ষে ‘বজ্রকণ্ঠ, শ্রেষ্ঠকণ্ঠ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন ইতিহাসের মহানায়ক, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে ছাত্রদের সৈনিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/কেকে
