আগামীকাল ফাইনাল, যে কারণে দিনটি বিশেষ!

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫
 
বিরাট-আনুশকার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আগামীকাল ১২ ডিসেম্বর ‘মিলানে মিলন’ হচ্ছে বিরাট-আনুশকার! ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এমনটাই খবর প্রকাশিত হয়েছে।
 
ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড স্টার আনুশকার বিয়ে নিয়ে ভারতীয় মিডিয়ায় এখন তোলপাড়। সবচেয়ে মজার বিষয় হল, বিয়ের জল্পনা ক্রমশ রোম্যান্টিক কমেডি থেকে সাসপেন্সে পরিণত হচ্ছে।
 
বিয়েটা কি আদৌ হচ্ছে কিনা? যেন এই প্রশ্নটাই এখন ‘নেশন ওয়ান্টস টু নো’! যাক গে, সে সবে না গিয়ে, একটা তারিখে মন দেওয়া যাক। বিরাট-আনুশকার বিয়ের তারিখ নাকি ঠিক হয়েছে ১২ ডিসেম্বর।
 
প্রশ্ন এদিন কেন! ৯ বছর আগে ঠিক এদিনই আনুশকা অভিনীত ‘রব নে বনাদি জোড়ি’র মুক্তি পায়, সেজন্য এ দিনকেই বেছে নেয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও বিরাট-আনুশকার বিয়ে নিয়ে নিশ্চিত এখনো কিছুই জানা যায়নি। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর