দাবাং থ্রি নিয়ে সালমান জানালেন নতুন খবর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৯
 
সালমান ভক্তরা অপেক্ষায় দাবাং-থ্রি’র। চুলবুল পান্ডে চরিত্রে সালমান খানকে দেখতে আগ্রহের শেষ নেই। জানা গেছে চিত্রনাট্যের কাজ শেষ। খুব শিগগির শুরু হবে শুটিং।
 
সম্প্রতি দাবাং-থ্রি নিয়ে কথা বলেছেন সালমান। সিনেমাটিতে তার সঙ্গে আরো কারা থাকবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। শোনা যাচ্ছিল, আগের দুই সিনেমায় রাজ্জো চরিত্রে সোনাক্ষী সিনহাকে দেখা গেলেও দাবাং-থ্রিতে নাও থাকতে পারেন তিনি। তারও উত্তর দিয়েছেন সল্লু মিঙা।
 
সালমান বলেন, আগের দুই সিনেমার চেয়ে এবার আরো বড় কিছু দেখতে পাবেন দর্শক। আমরা মার্চে সিনেমাটির শুটিং শুরু করব। এতে আমার সঙ্গে সোনাক্ষী সিনহা থাকবেন এবং মাখনচাদ পান্ডেও ফিরবে। মাখনচাদ পান্ডে ছাড়া চুলবুল পান্ডে অসম্পূর্ণ।
 
তিনি আরো বলেন, সম্প্রতি আমি চিত্রনাট্য শুনেছি। কৌতুক, বীরত্ব, নাটকীয়তা, ইমোশন এতে সবকিছুই রয়েছে। এটি বিনোদনে ভরপুর হবে। খবর জি নিউজ।
 
ইত্তেফাক/আনিসুর