আলোচিত দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। গত সপ্তাহে শাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব খানের মন্তব্য পাওয়া না গেলেও তার আইনজীবী খবরটি নিশ্চিত করেন মিডিয়াকে। এ ঘটনার পর থেকে শাকিব রয়েছেন দেশের বাইরে। অন্যদিকে অপু বিশ্বাস সবার কাছে সময় চেয়েছেন।
তবে আলোচনা এখনো থেমে নেই। যদিও কিছুটা ঢিমেটালে অন্য ইস্যুতে ধীরগতিতে চলছে আলোচনা। এরমধ্যে অপু বিশ্বাস মাঝে মাঝে টুকটাক কথা বলছেন।
IMG0
তিনি আবারো এটি নিয়ে কথা বললেন। ডিভোর্স লেটার পেয়েছেন অনেকটা সময় গেল। কী সিদ্ধান্ত নিলেন?
এমন প্রশ্নে অপু বলেন, ‘এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আসলে বিশ্বাসই করতে পারছি না এমন কিছুর মুখোমুখি আমি হব। সংসার টিকিয়ে রাখতে অনেক চেষ্টাই আমি করেছি। সিনেমা ছাড়ার ঘোষণাও দিয়েছিলাম যেহেতু শাকিব চায় না আমি সিনেমা করি। শেষ রক্ষা তো হলো না। সে ডিভোর্স লেটার পাঠিয়ে সব বিশ্বাসকে থমকে দিয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলছি। সবাই বসে সিদ্ধান্ত নেব।
ইত্তেফাক/আনিসুর
