কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনীতে এসিআই মটরস্

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:১৩
 
কৃষিখাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার ও ৩৩তম সার্ক চার্টার দিবস উপলক্ষে কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর তিনি প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখেন। 
 
প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রপাতি আমদানিকারক ও দেশীয় ছোট কৃষি যন্ত্রপাতি কারখানাগুলোর অন্যতম পৃষ্ঠপোষক এসিআই মটরস্ লিমিটেড অংশগ্রহণ করে। প্রদর্শনী প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।
 
এসিআই মটরস্ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা কৃষি যান্ত্রিকীকরণের সকল ক্ষেত্রে যেমন জমি চাষের জন্য সোনালিকা ট্রাক্টর, এসিআই পাওয়ার টিলার, সেচের জন্য এসিআই ওয়াটার পাম্প, বীজ-বপনে সিডার, ধানের চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার, ধানকাটাতে রিপার ও এসিআই মিনি কম্বাইন হারভেস্টার, ধান মাড়াইয়ে আধুনিক অটোমেটিক থ্রেসার মেশিন, কৃষিপণ্য পরিবহনে ম্যানুয়াল ও হাইড্রোলিক ট্রলি, ধান শুকানোতে ড্রায়ার এবং সংরক্ষণে আধুনিক প্রযুক্তি সুলভমূল্যে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। 
 
 
ইত্তেফাক/ইউবি