ফাইনালে উঠতে কুমিল্লাকে ১৯৩ রানের টার্গেট দিল রংপুর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:১২
 
আগের দিনে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করা রংপুর রাইডার্স এদিন নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে। বিপিএলের ফাইনালে খেলতে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৯৩ রান। রংপুরের পক্ষে জনসন চার্লস সেঞ্চুরি করেন। 
 
সোমবার সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি শুরু হয়। আগের দিনে ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করা রংপুর রাইডার্স এদিন ব্যাট করতে নামে। জনসন চার্লসের ৬৩ বলে  অপরাজিত ১০৫  রানের সুবাদে  রংপুর রাইডার্স ১৯২ রান সংগ্রহ করে। এ ছাড়া ম্যাককালাম ৪৬ বলে ৭৮, ক্রিস গেইল তিন ও রবি বোপারা শূন্য রান করে আউট হন। কুমিল্লার পক্ষে মেহেদি হাসান, হাসান আলী ও মোহম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট দখল করেন।
 
এর আগেরদিন রবিবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। সন্ধ্যা ৬টায় টস হেরে রংপুর ব্যাট করতে নামে। ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করার পরই বৃষ্টি নামে।  এরপর বৃষ্টি থামলে মাঠে খেলা গড়ানোর পরিস্থিতি না থাকায় বিপিএলের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়। আগের দিন যেখানে খেলা বন্ধ হয়, আজ সেখান থেকে খেলা শুরু হয়।
 
ইত্তেফাক/ইউবি