সালমান-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবার কী হলো। ক্যাটরিনার কোলে দেখা গেল সালমানের প্রিয় ভাগ্নেকে।
রানি মুখার্জির মেয়ে আদিরার জন্মদিনের অনুষ্ঠান। সেখানে গিয়ে ছোটদের টয় ট্রেনে নিজেই চড়ে বসেছেন ক্যাটরিনা। সঙ্গে নেন সালমানের ভাগ্নে আহিলকে। ছোট্ট আহিল কোলে বসিয়েই দিব্যি ঘুরতে দেখা গেল তাকে।
আহিল যাতে ভয় না পায় সেজন্য তার সঙ্গে কথা বলতেও দেখা গেল ক্যাটকে। ক্যাটও আহিলের টয় ট্রেনে চড়ার ভিডিওটি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অর্পিতা।
ইত্তেফাক/আনিসুর
