রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মনোনীত প্রার্থী পক্ষে নির্বাচন পরিচালনায় কমিটি করেছে বিএনপি। আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে এবং সদস্য সচিব করা হয়েছে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে।
সদস্যরা হলেন- রংপুরের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত রংপুর বিভাগের সকল নেতৃবৃন্দ এবং বিভাগস্থ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ কমিটির সদস্য। এই কমিটির সদস্যরা নির্বাচন শেষ না হওয়া অবধি রংপুরে কাজ করবেন।
ইত্তেফাক/এমআই
