‘সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে’ সংবাদ দেখে ক্ষেপে গেলেন অপর্ণা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২০:১২
 
দুদিন আগে একটি নিউজ পোর্টালের সংবাদ শিরোনাম করা হয় ‘জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিহত!’ সংবাদের শুরুতে লেখা হয়, রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে অভিনেত্রী অপর্ণা ঘোষের চলমান বাইককে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই অপর্ণা ঘোষ নিহত হন।
 
নিছকই একটি নাটকের গল্পকে এভাবে সাজানো হয়। নিউজটি প্রকাশর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। এবার সেই সমালোচনার আগুনে ঘি ঢাললেন স্বয়ং অভিনেত্রী অপর্ণা। ব্যাপক ক্ষেপেছেন তিনি। 
 
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ ধরণের সাংবাদিকতা এবং সংবাদ প্রকাশের দায়িত্বে থাকা সাংবাদিকদের একরকম ধুয়ে দিলেন তিনি।
IMG0
অপর্ণা বলেন, জনৈক সাংবাদিক, সম্পাদক! আপনাদের কাছ থেকে একটি সংবাদ আশা করছি ...শিরোনামঃ "কি কি অযোগ্যতা থাকলে হাতুড়ে সাংবাদিক হওয়া যায় ?"
 
তিনি আরো বলেন, আমি শুটিংয়ে মালেয়শিয়াতে আছি আর আপনাদের এই অযোগ্য সাংবাদিকতার কারণে আমার পরিবার থেকে পরিচিতজনসহ সবাই যে কি পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছে তা নিশ্চয়ই আপনাদের ১৪০০ গ্রামের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করা সম্ভব হবে না।
 
শেষ লাইনে অপর্ণা ক্ষেপে গিয়ে বলেন, সাংবাদিকতা আর মলম বিক্রি একসাথে গুলিয়ে ফেলবেন না।
 
ইত্তেফাক/আনিসুর