হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও নিহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান
