রোহিঙ্গা শরণার্থীদের পাশে বিইউএফটি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৪
 
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি'র (বিইউএফটি) কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সহযোগিতায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে তাঁবু বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ ডিসেম্বর কক্সবাজারে উখিয়ার ঘুমধুম আর্মি ক্যাম্পে গমন করে।
 
বিইউএফটি কর্মকর্তাদ্বয় নাজমুল হাসান, চিফ ফাইনান্স অফিসার এবং উইং কমান্ডর (অব:) সহিদুল্লাহ, হেড লজিস্টিকের নেতৃত্বে দুর্জয় চব্বিশ এর ব্যবস্থাপনায় ৬৫ পদাতিক ব্রিগেড সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ঘুমধুম ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালেদ এর নিকট ১শ' টি (১৮০ পাউন্ড) তাঁবু হস্তান্তর করেন।
 
ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় রোহিঙ্গাদের মাঝে তাঁবুগুলো বিতরণ করা হয়। সেইসময় বিইউএফটির প্রজেক্ট ডাইরেক্টর মো. মুজিবুর রহমান, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আতিকুর রহমান, ম্যানেজার আইটিসহ পিএস টু ট্রাস্টি বোর্ড মাহফুজা আলম, সহকারী ম্যানেজার সিইপিডি কামরুন নাহার পান্না, পিএসটু ভিসি মোনোয়ারা সুলতানা মুন্নী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান