নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে আজ মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাসের হল রুমে জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষকদের নিয়ে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পিপলস ইউনিভার্সিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, বিজয়ের মাসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য মানসম্মত শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি চেষ্টা করব। মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বল্প বেতনে পড়ার সুযোগ করে দিব।IMG0
পিপলস ইউনির্ভাসিটির মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. শামীমা মান্নান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ডা. মিনহাজ উদ্দিন আহম্মেদ, উপার্চায, প্রফেসর ড. এ কে এম সালাউদ্দিন, রেজিস্ট্রার, মোহাম্মদ মোফাক্কের, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ আলী, আ. কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান, হাবিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, নেতাকর্মী, কর্মকর্তা, কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ইত্তেফাক/এমআই
