কঞ্জুস নাটকের ৭০০তম প্রদর্শনী শুক্রবার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১০:০২
 
লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম প্রদর্শনী শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।
 
ফরাসী নাট্যকার মলিয়ের ‘দ্যা মাইজার’ অবলম্বনে নির্মিত এ নাটকটির কাহিনী অনুবাদ করেছেন তারিক আনাম খান আর লিয়াকত আলী লাকী দিয়েছেন এর নির্দেশনা।
 
বিগত ৩০ বছর যাবত নাটকটি নিয়মিতভাবে মঞ্চায়িত হয়ে আসছে। দেশের নাট্য ইতিহাসে প্রথমবারের মত কোন নাটক ৭০০তম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে।
 
ইত্তেফাক/এমআর