বিরাট-আনুশকার বিয়ে বিদেশে হওয়ার পিছনে দায়ী যে ব্যক্তি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৮
 
আলোচিত দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা, তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ১১ ডিসেম্বর বিয়ের পর ভক্তদের সুখবরটি জানান তারা। তবে অনেকের প্রশ্ন তারা কেন ভারত ছেড়ে দেশের বাইরে গিয়ে বিয়েটা সারলেন, এই পরামর্শই বা কার।
 
বিয়ে নিয়ে লুকোচুরি কেন খেললেন বিরাট-আনুশকা? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আর উত্তর হলো, যশরাজ ফিল্মেসের কর্ণধার আদিত্য চোপড়ার পরামর্শেই এ কাজ করেছেন তারা।
IMG0
ভারতীয় গণমাধ্যম বলছে, বিরাট-আনুশকার ইতালিতে বিয়ের বুদ্ধিটা আদির (আদিত্য চোপড়া) ছিল। তিনি তাদের সতর্ক করেছিলেন যে, দেশে বিয়ে করলে পাপারাজ্জি ও অতিথিদের ভিড়ে বিশেষ দিনটি তামাশায় পরিণত হতে পারে।
 
২০০৮ সালে যশ রাজ ফিল্মসের রব নে বানাদি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এছাড়া আদিত্য চোপড়াকে মেন্টর মনে করেন আনুশকা। শুধু তাই নয়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, আদিত্যর স্ত্রী রানী মুখার্জিকে নিজের আদর্শ মনে করেন তিনি।
 
ইত্তেফাক/আনিসুর