অতিথি হয়ে খেলতে গিয়ে হ্যাডার্সফিল্ডকে নিজেদের মাঠে হারাল চেলসি। মঙ্গলবার রাতে এই ম্যাচে চেলসি জয় পেয়েছে ৩-১ গোলে। ফলে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা শিরোপার আশা ধরে রাখছে। এই জয়ে ১৭ ম্যাচে চেলসির অর্জন ৩৫ পয়েন্ট। দলটি আছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর অর্জন ৩৫ পয়েন্ট।
গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পর সমালোচনার মুখে ছিল চেলসি। এতে অনেকেই দলটির লিগ শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলেও মনে করেছিলেন। তবে হ্যাডার্সফিল্ডকে হারিয়ে এবার সেই সমালোচনার জবাব কিছুটা হলেও দিতে সক্ষম হলেন কোন্তে। চেলসির পক্ষে তিন গোল করেন টিমিও বাকায়োকো, উইলয়ান ও পেদ্রো। অপরদিকে যোগ করা সময়ে হ্যাডার্সফিল্ডের হয়ে একটি গোল শোধ করেন দেপোত্রে।
খেলার পর সমালোচনার জবাবে চেলসি কোচ অ্যান্তোনিও কোন্তে বলেন, ‘আপনাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে। আমি ভাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যটা বলতে পছন্দ করি।’
ইত্তেফাক/কেআই
