ব্যাট হাতে সেরা গেইল, বলে সাকিব

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:২০
বিপিএলের পঞ্চম আসরে পর্দা নেমেছে মঙ্গলবার রাতে। এদিন ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে দানবীয় ব্যাটিং করেছেন ক্রিস গেইল| ৬৯ বলে ১৪৬ রানের হার না মানা ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। প্রতিযোগিতায় গেইলই হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
 
এই তালিকার দুই-এ ঢাকার এভিন লুইস, তিন-এ রংপুরের রবি বোপারা, চার-এ কুমিল্লার তামিম ইকবাল এবং পাঁচ-এ আছেন রংপুরের মোহাম্মদ মিঠুন।  
 
এদিকে ফাইনালে রংপুরের কাছে হেরে গেলেও ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। এই তালিকার দুই-এ খুলনার আবু জায়েদ, তিন-এ কুমিল্লার হাসান আলী, চার-এ কুমিল্লার সাইফ-উদ্দিন এবং পাঁচ-এ আছেন ঢাকার শহীদ আফ্রিদি।
 
বিপিএলে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক ব্যাটসম্যান
নাম
ম্যাচ
রান
সর্বোচ্চ
গড়
স্ট্রাইক রেট
১০০/৫০
ক্রিস গেইল (রংপুর)
১১
৪৮৫
১৪৬*
৫৩.৮৮
১৭৬.৩৬
২/২
এভিন লুইস (ঢাকা)
১২
৩৯৬
৭৫
৩৬.০০
১৫৯.০৩
০/৩
রবি বোপারা (রংপুর)
১৫
৩৬৫
৫৯
৪০.৫৫
১১৫.৫০
০/২
তামিম ইকবাল (কুমিল্লা)
১০
৩৩২
৬৪*
৩৬.৮৮
১৩২.৮০
০/২
মোহাম্মদ মিঠুন (রংপুর)
১৫
৩২৯
৫০*
২৯.৯০
১১৭.৫০
০/১
 
বিপিএলে শীর্ষ পাঁচ উইকেট শিকারি বোলার
বোলার
ম্যাচ
উইকেট
সেরা
গড়
ইকোনমি
৪
সাকিব আল হাসান (ঢাকা)
১৩
২২
৫/১৬
১৩.২২
৬.৪৯
২
আবু জায়েদ (খুলনা)
১২
১৮
৪/৩৫
২০.৩৮
৮.৯৫
১
হাসান আলী (কুমিল্লা)
৯
১৬
৫/২০
১৫.৩১
৭.০৩
১
মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা)
১৩
১৬
৩/২২
২১.৪৩
৭.৭৯
০
শহীদ আফ্রিদি (ঢাকা)
৮
১৫
৪/১২
১৪.০০
৭.০০
২
 
ইত্তেফাক/কেআই