জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
 
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। 
 
এ পরীক্ষা ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) অথবা (www.nubd.info)  থেকে জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি