সরকারি বিজ্ঞান কলেজে ‘দ্বিতীয় জিএসসিডিসি ন্যাশনাল’ বিতর্ক উৎসব

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:৪২
 
সরকারি বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব (জিএসসিডিসি) এর আয়োজনে ১৩ ডিসেম্বর, বুধবার শুরু হয়েছে "দ্বিতীয় জিএসসিডিসি ন্যাশনাল'স" বিতর্ক উৎসব। এদিন সকালে সরকারি বিজ্ঞান কলেজের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী। 
 
ঢাকার বিভিন্ন স্কুলের ২৪টি এবং কলেজের ২৪টি করে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর বনমালী মোহন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ হারুন-অর-রশীদ, ক্লাবের বর্তমান ও সাবেক মডারেটর জিনাত জাহান ও হারুনুর রশীদ এবং কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। 
 
উৎসবের প্রথমদিনে অংশ নেয় কলেজ থেকে আসা দলগুলো। ২য় দিনে অংশ নেবে স্কুল থেকে আগত দলগুলো। এই দুই পর্ব থেকে বাছাইকৃত দলগুলো নিয়ে চূড়ান্ত পর্ব সম্পন্ন হবে আগামী ১৬ই ডিসেম্বর। 
 
দ্বিতীয় জিএসসিডিসি ন্যাশনাল'স এর স্পন্সর হিসেবে আছে জিকে বিল্ডার্স। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক, সময় টিভি ও রেডিও আমার।
 
ইত্তেফাক/আনিসুর