‘জামায়াতের পরিকল্পনায় শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৩
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতের পরিকল্পনায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের রাজনীতি করার অধিকার নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জামায়াত নিষিদ্ধে সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি।’ 
 
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিবীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
নতুন প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘চোখ কান খোলা রাখতে হবে। জামায়াত বিএনপির কাঁধে ভর করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে। দেশ গড়তে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।’
 
ইত্তেফাক/ইউবি