বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৭
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে  বিশাল কর্মযজ্ঞ চলছে, তাতে দক্ষিণ কোরিয়ার অংশ গ্রহণ কম। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, টার্মিনাল স্থাপন, কয়লা বা কঠিন শিলা উত্তোলনে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে ইতোমধ্যে এ খাতে ২১ বিলয়ন ডলার বিনিয়োগ হয়েছে। আরো বিরাট অংকের বিনিয়োগের প্রয়োজন। দক্ষিণ কোরিয়া এ বিনিয়োগের অংশীদার হতে পারে।   
 
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হাইয়ন সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নসরুল হামিদ তাকে এ কথা বলেন। 
 
দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি অপরিহার্য। অভিজ্ঞতা বিনিময় ও যন্ত্রপাতি প্রস্তুতকরণে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সাথে কাজ করতে পারে। পারস্পারিক সহযোগিতা উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে।
 
ইত্তেফাক/ইউবি