হাটহাজারীতে পারভীন আক্তার(৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা! বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পারভীন আক্তার ওই এলাকার ব্যবসায়ী এম এ রহিম শাহ'র স্ত্রী। ময়না তদন্তের পর বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার এসআই খলিল জানান, পারভীন আক্তার নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভীন আক্তারের ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার জন্য তিনি কাউকে দায়ী করেননি।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
