বোকো হারামের নির্যাতনে গৃহহীনদের সাহায্যার্থে চ্যারিটি ফুটবল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১১
 
নাইজেরিয়ায় সন্ত্রাসী গ্রুপ বোকো হারামের নির্যাতনে গৃহহীন মানুষের সাহায্যার্থে বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নেয় আফ্রিকা অল স্টার ও নাইজেরিয়া প্রিমিয়ার লীগের ক্লাব কানো ফিলার্স। 
 
কানোর সানি আবাচা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল ২-১ গোলে হারিয়েছে নাইজেরিয়ার সাবেক আর্সেনাল স্ট্রাইকার নুয়ানকো কানুর নেতৃত্বাধীন আফ্রিকান অল স্ট্রারকে। দলে অংশ নেয়া মহাদেশটির উল্লেখযোগ্য তারকাদের মধ্যে অংশ নিয়েছেন সেনেগালের এল হাদি ডিউফ, দক্ষিণ আফ্রিকার ফ্যাবিয়ান ম্যাককার্থি এবং কঙ্গো প্রজাতন্ত্রের ক্রিলে মুবিয়ালা।   
 
ম্যাচটি উপভোগ করতে ১৬ হাজার দর্শক মাঠে হাজির হয়েছিলেন। উল্লেখ্য ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিগোষ্ঠির উত্থানে সৃষ্ট সংঘর্ষে ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে দেশটির ২৬ লাখেরও বেশি নাগরিক। বাসস
 
ইত্তেফাক/ইউবি