‘প্রচার মাধ্যমগুলোকে আরও আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ২৬ জেলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ তথ্য ভবন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়াও পর্যায়ক্রমে ৬৪টি জেলায় তথ্য ভবন নির্মাণ করবে সরকার।’ তথ্য সচিব মরতুজা আহমেদ আজ শুক্রবার সকালে সিলেটে বেতার ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ প্রকল্পের আওতায় ‘ব্র্যান্ডিং সিলেট’ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৬ জেলায় আধুনিক তথ্য ভবন নির্মাণ প্রকল্পের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ভবন নির্মাণ কাজ শুরু হবে’। তিনি আরও বলেন, সরকারের গৃহিত সকল কর্মসূচির মূল লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়ন। তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন ১৪টি সংস্থা এ লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করে যাচ্ছে’। বাসস।
ইত্তেফাক/এমআই
