রসিকে ক্ষমতাসীনদের আচরণবিধি ভঙ্গের হিড়িক : রিজভী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:৪০
 
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও ক্ষমতাসীন জোটের প্রার্থী দুজনই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের হিড়িক সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
 
তিনি বলেন, তারা একের পর আচরণবিধি ভঙ্গ করছেন। কিন্তু সেদিকে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ নেই। তারা একবারে নির্বিকার।
 
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদের এলিফ্যান্ট রোডে বাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, রসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাবলাকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত চলছে। বিএনপির পক্ষে যারা প্রচারণা করছেন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন একের পর এক আইন জারি করছেন, জারিমানা করছেন, শাস্তি দিচ্ছেন। এমাজউদ্দীনের জন্মদিন উপলক্ষে ৮৫ পাউন্ডের কেক কাটা হয়। এর আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
 
ইত্তেফাক/ইউবি