মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হকের শয্যা পাশে রাষ্ট্রপতি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:৫০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দেখতে যান। 
 
রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, আবদুল হামিদ অসুস্থ মন্ত্রীর শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন। রাষ্ট্রপতি মন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
 
পরে রাষ্ট্রপতি একই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণীকে দেখতে যান। বাসস
 
ইত্তেফাক/ইউবি