লোহাগাড়ায় পুটিবিলা দিবস পালিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:১৭
 
চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছিল বীরমুক্তিযোদ্ধাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি। এ ঘাঁটি থেকে মুাক্তযোদ্ধারা যুদ্ধ পরিচালনা করতেন। ১৯৭১  সালের ১৫ ডিসেম্বর উক্ত এলাকা পাকিস্তানী হানাদারদের কবল থেকে মুক্ত হয়। ফলে  উপজেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধারা এবং স্কুল কর্তৃপক্ষ প্রতিবছর দিবসটি স্মরণীয় করে রাখার আলোচনা সভার আয়োজন এবং স্কুলের পাশে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
উপজেলা প্রশাসন ওই দিনকে পুটিবিলা দিবস হিসেবে ঘোষণা করে। প্রতি বছরের ন্যায় এ বছরও দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য গতকাল শুক্রবার প্রথমে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা  পরে স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিসেস রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। প্রধান আলোচক ছিলেন ওসি মো. শাহজাহান পিপিএম। শিক্ষক গোপাল কান্তি বড়ুয়ার উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল ও প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন।
 
ইত্তেফাক/জামান