মুম্বাইয়ের রাস্তায় সুস্মিতার নাচ!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৭
আমুদে অভিনেত্রী হিসেবেই বলিউডে পরিচিত তিনি। জীবনকে উপভোগের সব মন্ত্রই যেন তারা জানা। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট ওঠে তার মাথায়। মিস ইউনিভার্স হওয়ার পর বলিউডে অভিষেক হয় তার। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছিলাম সুস্মিতা সেনের কথা। সুস্মিতা যে ভক্তদের মাঝে দারুণ জনপ্রিয় তারই প্রমাণ পাওয়া গেল ভাইরাল হওয়া একটা ভিডিওতে।
 
শুক্রবার ওই ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে রাস্তার উপর দাঁড়িয়ে নাচতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সুস্মিতাকে। মুম্বাইয়ের একটি কলেজের পড়ুয়াদের সঙ্গে রাস্তার উপর নাচে মেতে উঠেন তিনি।
 
সেই ভিডিওতে দেখা যচ্ছে, জিন্স, সাদা টপ এবং জুতো পরেই কলেজ পড়ুয়াদের সঙ্গে পা মেলাচ্ছেন বং বিউটি। ক্যামেরার ফ্ল্যাশ সব সময় তাদের উপরে থাকলেও, জনবহুল এলাকায়, প্রকাশ্য রাস্তায় বলিউড ডিভাদের কখনও নাচতে দেখা যায় না।
 
কলেজ পড়ুয়াদের সঙ্গে নাচের সে ভিডিও টুইটারে শেয়ারও করেন বলিউডের এই অভিনেত্রী।
 
 
ইত্তেফাক/ রেজা