প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে জেপির শোক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯
 
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
এক বিবৃতিতে জেপির নেতারা বলেন, মরহুম ছায়েদুল হক ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি অংশ গ্রহণ করেছিলেন। তিনি পাঁচ বার তার সংসদীয় আসন থেকে জাতীয় সংদস সদস্য নির্বাচিত হয়েছিলেন।এবং একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। 
 
তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে হারালো। জেপির নেতারা মরুহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/কেকে