জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন আর প্রধান ভোকালিস্ট তানযীর তুহিন যেন সমার্থক ছিলেন। কিন্তু চলতি বছর সবাইকে অবাক করে দিয়ে শিরোনামহীন ছাড়ে0ন তুহিন। ভক্তদের অনুরোধেও দলে ফেরেন নি তিনি। গণমাধ্যমে এল তুহিন ও শিরোনামহীনের অন্য সদস্যদের পাল্টাপাল্টি অভিযোগ। সে সব অভিযোগের সুরাহা না হতেই এবার নতুন ব্যান্ড তৈরীর ঘোষণা দিলেন জনপ্রিয় এই শিল্পী।
তুহিনের নতুন ব্যান্ডের নাম ‘আভাস’। শনিবার সকালে তুহিন নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি.......'আভাস'।
IMG0
তার সঙ্গীদের নাম এবং পারফর্মেন্সের ধরণ সম্পর্কেও দাঁড়িয়েছেন তুহিন। গিটারে আছেন সুমন, বেইজ গিটারে রাজু, ড্রামস বাজাবেন রিংকু, কি বোর্ডে সুরের লহরী তুলবেন শাওন এবং মূল ভোকাল হিসেবে আবারও মঞ্চ কাঁপাবেন স্বয়ং তুহিন।
‘বুলেট কিংবা কবিতা’, ‘একা পাকি বসে আছে’ কিংবা ‘হাসিমুখ’ এর মত তুমুল জনপ্রিয় গানগুলোর শিল্পী তুহিনের নতুন ব্যান্ডকে স্বাগত জানিয়েছে গানের ভক্তরা।
ইত্তেফাক/রেজা
