ঘরের মাঠে সাউদাম্পটনকে হারাল চেলসি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:২৪
ঘরের মাঠে সাউদাম্পটনকে হারিয়েছে চেলসি। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়ের ধারায় থাকল গতবারের চ্যাম্পিয়নরা। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচে ১-০ গোলে জিতেছে চেলসি।
 
চেলসির পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মার্কোস আলোনসো। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ডিফেন্ডারের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
 
এতে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে চেলসি। সমান পয়েন্ট থাকলেও এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
 
ইত্তেফাক/কেআই