নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচনে জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রবিবার সকালে মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য, জনগণের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রার্থীদের মনোনয়ন দিবেন।
শাজাহান খান বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, যারা এই সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষ হত্যা করে। তাদের বাংলার জনগণ কখনই ভোট দিবে না। দেশের জনগণ জানেন, এই সন্ত্রাসী দল ক্ষমতায় এলে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিবে।
ইত্তেফাক/এএম।
