ময়মনসিংহে ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার, ওয়াকিটকি ও পিস্তল উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৪১
ময়মনসিংহে তিন ভুয়া ডিবি পুলিশকে জেলা গ্রেফতার করেছে  গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি পুলিশের পোশাক, তিনটি পিস্তল এবং ওয়াকিটকিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
শনিবার গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- সুমন (৪০), আক্কাছ (৪২) ও পলাশ (২৮)। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ ডিসেম্বর ডিবি পুলিশ পরিচয় দিয়ে এই তিনজন ত্রিশাল উপজেলা সদর থেকে এক মৎস্য ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরার সহায়তায় এ দলটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দলটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/ইউবি