খুলনায় একটি মাছের ঘের থেকে দ্বীন ইসলাম (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে নগরীর আড়ংঘাটা এলাকার একটি ঘের থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি নগরীর দৌলতপুর থানার দেয়ানায়।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৫টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের পাশের একটি মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ আড়ংঘাটার মাছের ঘেরে ফেলে গেছে । এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/কেকে
