ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোরের সমন্বয়ে ৭৪ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রবিবার বিমান সদর পরির্দশন করেন। পরিদর্শন কালে এসিসি দলের নেতারা বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআরএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানিয়ে বলা হয়, প্রতিনিধি দলটি বিমান বাহিনী সদর দপ্তরে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বিমান সদরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি বিজয় দিবস-২০১৭ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় সফরে এদেশে আগমন করেন। সফরকালে তারা বিজয় দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। বাসস
ইত্তেফাক/কেকে
