আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৯:৫২
 
‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭।
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
 
দিবসটি উদযাপনে মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি জেলায় র‌্যালি, আলোচনা সভার পাশাপাশি সচেতনতা সৃষ্টিমূলক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
 
কেন্দ্রীয়ভাবে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর