মর্ডান ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা ও প্রবক্তা ডঃ বদরুল হুদা খানের বিখ্যাত বই ‘ই-লার্নিং’ এর ভারতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। ভারতীয় সংস্করন যুগ্মভাবে লিখেছেন ডঃ সঞ্জু সাহা। ই-লার্নিং বইটি ইতিমধ্যে ১৭ টি ভাষায় অনুদিত হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সপ্তম বাংলাদেশ বইমেলা কমিশন সভাটি আয়োজন করে।
সভায় ডঃ বদরুল হুদা খান বলেন, ‘ বইটি এর আগে বাংলাদেশ থেকে বাংলায় প্রকাশিত হলেও শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাপট কে মাথায় রেখে তিনি ও ডঃ সঞ্জু সাহা এই বই টি রচনা করেছেন।’
তিনি আরো বলেন,আমার দৃঢ় বিশ্বাস বাংলায় লেখা এই দুটি বই ভারত-বাংলাদেশ তথা বিশেষভাবে দুই বাংলার মানুষের মধ্যে শিক্ষা,সংস্কৃতি ও পারস্পরিক সহযোগীতা বৃদ্ধির সেতু বন্ধনে এক বিশেষ ভূমিকা পালন করবে।
অন্যান্য বক্তারা বলেন, মোবাইল,কম্পিউটার তথা ইলেক্ট্রনিক যন্ত্রের প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে শিক্ষাঙ্গন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শিক্ষনীয় বিষয়গুলির আরও বেশী বেশী করে আদান-প্রদান ও পারস্পরিক সহযোগীতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে গোটা বিশ্বের মানুষের কাছে শিক্ষা কে আরও সাশ্রয়ী ও উন্মুক্ত করে তোলা যায়।
বাংলাদেশ ডেপুটি হাই- কমিশনার (কলকাতা) তৌফিক হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ডঃ অশোক ব্যানার্জি, নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডঃ অনির্বাণ ঘোষ প্রমুখ।
ইত্তেফাক/ রেজা
