মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরের শোক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামের সদ্য প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
আজ সোমবার এক শোক বিবৃতিতে পদদলিত হয়ে মৃত্যুবরণকারীদের পবিত্র আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
উল্লেখ্য, বন্দর নগরী চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে সদ্য প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে দশ ব্যক্তি মারা যান এবং প্রায় ৫০ ব্যক্তি আহত হয়। আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই