ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ইউএনডিপির সঙ্গে সহযোগিতায় চীন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৫০
 
বাংলাদেশের উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন ও তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আনতে ইউএনডিপি-র সঙ্গে প্রথমবারের মতো সহযোগিতার অংশিদার হয়ে পাশে দাঁড়িয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
 
ইউএনডিপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের ঘর-বাড়ি মেরামতের জন্য সহায়তা করা দরকার। দক্ষিণ এশিয়ায় চীনের দুর্যোগ পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া জেলায় বন্যার ক্ষতিগ্রস্ত ১৩ হাজার ৯১০টি পরিবারের পুনর্বাসনের জন্য এই অংশীদারিত্বের ফলে ইউএনডিপির মাধ্যমে চীন সরকার ৪০ লাখ ডলার প্রদান করেছে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ইউএনডিপি বাংলাদেশ, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী, জরুরি আশ্রয়কেন্দ্র এবং গৃহ মেরামতের জন্য সরঞ্জামসহ আসন্ন শীত কম্বল বিতরণ করবে।
 
এছাড়া, ইউএনডিপির সঙ্গে ইউএনএফপিএর অংশীদারিত্বের প্যাকেজের আওতায় ১২৫জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ হাজার নারী ও বালিকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে।
 
ইত্তেফাক/কেকে