ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫২
 
ভারত ও রাশিয়ার বীর যোদ্ধা এবং তাদের পত্নীদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৭তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে তারা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।
 
আজ সোমবার বিকেলে গণভবনের লনে আয়োজিত এ সংবর্ধনায় ভারতের ২৭ জন বীর যোদ্ধা, তাদের পত্নী ও সন্তানরা এবং রাশিয়ার ৪ জন বীর যোদ্ধা ও তাদের পত্নীরা যোগ দেন।
 
এ ছাড়া বর্তমানে কর্মরত ভারতের চার সামরিক অফিসার ও কর্মকর্তা এবং রাশিয়ার কর্মরত ৪ সামরিক অফিসার ও দু’দেশের হ্ইাকমিশন ও দূতাবাসের কর্মকর্তারাও সংবর্ধনায় যোগ দেন।
 
সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সবসময়ই আপনাদের অবদানের কথা স্মরণ করি।আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। আপনারা এতে সবরকম সহায়তা ও সমর্থন দিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে