পিরোজপুরে সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথম সর্বোচ্চ রেমিটেন্স দাতা সম্মাননা স্মারক পেয়েছেন কাউখালী উপজেলার বাসিন্দা এমএ মান্নান মিঠু।
“ নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। পরে গোপাল কৃষ্ণ টাউনক্লাব মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, সোনালী ব্যংকের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
