গতকাল পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এতে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ সিরিজ জিতে নিল স্টিভেন স্মিথের দল। তাই অ্যাশেজে সিরিজ জয়ের দিক থেকে ইংলিশদের পেছনে ফেলে দিল অস্ট্রেলিয়া।
এর আগে অ্যাশেজে ৬৯ বার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে দু’দল ৩২বার করে সিরিজ জিতে। বাকি ৫টি সিরিজ ড্র হয়। তাই এবার নিয়ে ৭০তম অ্যাশেজ সিরিজে মুখোমুখি হয় দু’দল। এই সিরিজ জিতে ৩৩ বার সিরিজ জিতে ইংলিশদের পেছনে ফেলে অসিরা।
অ্যাশেজের ইতিহাসে সর্বমোট ৩২৮টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে অসিরা ১৩৩টি ও ইংল্যান্ড ১০৬টি টেস্ট জিতে। ৮৯টি টেস্ট হয় ড্র।
ইত্তেফাক/কেআই
