২০০৭ সালে গোবিন্দ ও সালমান খান অভিনীত সিনেমা ‘পার্টনার’ মুক্তি পায়। মুক্তির পরই বক্স অফিস দখল করে তারা। কুড়ান দর্শক প্রশংসা কুড়ান তারা। আবারো একসঙ্গে সালমান-গোবিন্দ!
গুঞ্জন শোনা যাচ্ছে, ‘পার্টনার’ সিনেমার সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। ‘পার্টনার টু’ অথবা ‘ক্যারি অন পার্টনার’ নামে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন সালমানের ভাই সোহেল খান। এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ। আর লাভ গুরুর চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
‘পার্টনার’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও লারা দত্ত। তবে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েলে তারা থাকবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়। এটি পরিচালনা করবেন সোহেল খান।
তিনি এখন চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পূর্ণ গতিতেই সিনেমাটির কাজ চলছে কিন্তু সিনেমাটি নিয়ে তাড়া নেই সোহেল খানের। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/আনিসুর
