নতুন বছরে তাদের ‘রসের হাড়ি’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১২:৪৮
 
বৈশাখী টেলিভিশন বরাবরই চেষ্টা করে ভিন্ন আয়োজনের, এরই ধারাবাহিকতায় শুরু হচ্ছে নতুন বছরে নতুন ধারাবাহিক ‘রসের হাড়ি’।
 
প্রতিদিনই ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে, প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এসব মানুষ অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখায় নিজে যেমন বিপদ ডেকে আনে তেমনি বিপদে ফেলে পাশের জনকে, সংসার, সমাজের নানা অসঙ্গতি ক্ষণে ক্ষণে মানুষের রূপ বদল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। 
IMG0
অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা ,সাঈদ বাবু ,ডা. এজাজ, ম ম মোর্শেদ, নাজিরা মৌ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম হাসান, সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে। টিপু আলমের  গল্পে  নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।
 
আগামী ২ জানুয়ারি থেকে প্রচারিত হবে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪৫ এবং রাত ১১ টায় শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।
 
ইত্তেফাক/আনিসুর