কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় সজিব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার নবীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের শিবানিপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
