এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০০
 
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত ১৮ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
 
গোলাম মোস্তফা আহমেদ ৩২ বছর ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম নিহত হলে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উপনির্বাচনে জয়লাভ করেন।
 

ইত্তেফাক/এএম।